জনাব মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, প্যারাগণ কিন্ডারগার্টেন এন্ড স্কুল।
প্যারাগন কিন্ডারগার্টেন এন্ড স্কুল একটি আদর্শ শিশু শিক্ষালয়।
১৯৯৮ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে আঠাশ বছরের পথ পরিক্রমায় আজ এটি অনন্য।
প্রায় চারশত শিক্ষার্থীর পদ চারণায় মুখরিত এই ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতটি স্তরে পাঠদান কার্যক্রমে প্যারাগন পরিবারের ভূমিকা অনবদ্য।
"মেধা আপনার শিশুর,আমরা শুধু তা শানিত করি" এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই পথচলায় আপনি ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন এমনিতর প্রত্যাশা রাখি।
অধ্যক্ষের বাণী
নূরুন্নাহার আজিজ, অধ্যক্ষ, প্যারাগণ কিন্ডারগার্টের এন্ড স্কুল।
অধ্যক্ষের বাণী,
শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলে।
অত্র বিদ্যালয়ের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা, যেন তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বিকশিত হতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বিকাশে প্রতিষ্ঠান সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
সবার সহযোগিতা ও আন্তরিকতায় আমাদের শিক্ষা কার্যক্রম আরও সফল হবে এই প্রত্যাশা রইল।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ/প্রধান শিক্ষক
নূরুন্নাহার আজিজ